Daily Samadhan
Thursday , 27 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে মাদক সেবনে বাধা, হামলা-লুটের মামলায় চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
পিরোজপুর প্রতিনিধি
August 27, 2026 9:58 am

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে হামলা এবং তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগে দায়ের করা মামলায় তিন আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার এজাহারভুক্ত আসামি মো. সাব্বির হাওলাদার (১৯), মো. জিহাদ হাওলাদার (৩০) ও মো. শাকিল হাওলাদার (৩৫)। গত ২৪ আগস্ট র‍্যাব-৭ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার (২৬ আগস্ট) গ্রেপ্তার তিন আসামিকে ভাণ্ডারিয়া থানা পুলিশের মাধ্যমে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলা ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. ইকরামুল ইসলাম (৩৮)-এর সঙ্গে অভিযুক্তদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র, দা ও লোহার রড নিয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সাব্বির হাওলাদারের ধারালো অস্ত্রের কোপ লক্ষ্যভ্রষ্ট হয়ে ইকরামুলের নাকে লাগে। জিহাদ হাওলাদারের দায়ের কোপে তার বাম হাতের কনুই জখম হয়। এছাড়া শাকিল হাওলাদার লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলার পর সাব্বির ও শাকিল ইকরামুলের ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের কানবালা নিয়ে যান। এতে বাধা দেওয়ায় ইকরামুলের স্ত্রী বিনাবালীকেও মারধর করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত ইকরামুলকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভাণ্ডারিয়া থানার এসআই সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাবের সহায়তায় মামলার ১, ২ ও ৩ নম্বর আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে ভাণ্ডারিয়ায় আনা হয়েছে। পরে তাদের পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

লালবাগ আজিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কেরানীগঞ্জ এলাকা থেকে শ্যামপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করেন 

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন 

বালিয়াকান্দিতে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

নাসিরনগরে ১২ হাজার টাকার জালনোট সহ গ্রেফতার -১