Daily Samadhan
Saturday , 29 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানকে সুশিক্ষিত করতে শিক্ষকের চেয়ে পরিবারের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ : সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
দিনাজপুর প্রতিনিধি
August 29, 2026 10:06 am

‎সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শুধু শিক্ষকদের ওপর নির্ভর করে সন্তানকে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। একজন শিক্ষার্থীর প্রকৃত বিকাশে পরিবার ও অভিভাবকের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের প্রতি অভিভাবকদের আরও যত্নবান ও দায়িত্বশীল হতে হবে।

‎শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ মুক্ত মঞ্চ চত্বরে সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী এবং জটিল রোগে আক্রান্ত ব‍্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন এবং সঞ্চালনা করেন সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল।

‎মন্ত্রী বলেন, আপনার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে আপনাকেই। শুধু শিক্ষকদের ওপর ভরসা করলে হবে না। শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করবেন, কিন্তু একজন সন্তানের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি হয় পরিবার থেকেই।

‎তিনি বলেন, অভিভাবকদের দায়িত্ব শুধু সন্তানকে বিদ্যালয়ে পাঠানো নয়, বরং তার সার্বিক বিকাশ নিশ্চিত করা। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন।

‎ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার শিশু-কিশোরদের জীবনধারায় বড় ধরনের পরিবর্তন এনেছে। ফলে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সন্তানরা কী ধরনের তথ্য ও বিনোদনের সঙ্গে যুক্ত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা জরুরি।

‎তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না। সন্তানকে একজন সৎ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি নৈতিক �

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে দুই বছরেও বিধবা ভাতা পাননি হাসনা খাতুন, টাকা নেওয়ার অভিযোগ

নিষেধাজ্ঞা কাটিয়ে দুয়ার খুলছে সুন্দরবন,আতঙ্ক নিয়েই জীবিকায় নামছে জেলেরা,বনের গহীনে তৎপর অসাধু চক্র, অপহরণকারীরা

রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের বিশেষ সভা দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্নে দীর্ঘমেয়াদি কমিটির অনুমোদন

ঢাকায় ৩ হাজার পীর-মাশায়েখের সম্মেলনে সুফিপন্থীদের ঐক্যের ডাক

তথ্য-প্রযুক্তি ‘২০৩০ সালেই মানুষকে নিশ্চিহ্ন করে দেবে এআই

দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

নাসিরনগরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব, বিক্রি হচ্ছে দেদারসে

বীরগঞ্জের মোহনপুরে জমজমাট ঐতিহ্যবাহী পাতা খেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি