Daily Samadhan
Sunday , 30 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১২ ঘণ্টায় অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি
August 30, 2026 9:46 am

গাজীপুর মহানগরীর বাসন থানার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে শিশুটি বাড়ির আশপাশে খেলছিল। এ সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি জানাজানি হলে শিশুটির পরিবারের সদস্যরা বাসন থানায় অভিযোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। শনিবার (২৯ আগস্ট) অভিযুক্ত মো. মজিবুর রহমান মজিকে তার নিজ বাড়ির পাশ থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে এবং তার বয়স আনুমানিক ৫৫ বছর।

বাসন থানা পুলিশ জানায়, শিশুটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া