Daily Samadhan
Sunday , 30 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
August 30, 2026 5:25 pm

কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি শর্টগান, দেশীয় তৈরি এলজি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩০ আগস্ট) ভোর ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে আগ্নেয়াস্ত্র নিয়ে কুমিল্লার দিকে আসছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে ডিবির একটি দল। এ সময় একটি ডিসকভার মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়।
তল্লাশির সময় তার হেফাজত থেকে একটি সচল সরকারি শর্টগান, একটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র পরিবহনে ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার এয়াকুব খান ওরফে বাবর নোয়াখালীর সেনবাগ থানার জয়নগর গ্রামের মো. তৈয়ব খানের ছেলে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “কুমিল্লা জেলাকে অস্ত্র, মাদক ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট সার্বক্ষণিক তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার

নাসিরনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালুর অনুমোদনে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জিন্নাত আলির আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজা

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর পক্ষ থেকে ঢাকায় “স্কুল অফ লাইফ “শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

নাসিরনগরে জনবল সংকটে প্রাণীসম্পদ হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ

সাভারে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেনের বহরে হামলার অভিযোগ, ছুরিকাঘাতে আহত ৪

এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম

কুমিল্লা সদর হাসপাতাল কক্ষে ঢুকল বৃষ্টির পানি, ভোগান্তিতে রোগীরা