Daily Samadhan
Monday , 31 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

প্রতিবেদক
কিশোরগঞ্জ প্রতিনিধি
August 31, 2026 9:54 pm

কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনা গুরুত্বের সঙ্গে মোকাবিলায় প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়নসহ সার্বিক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

আজ সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দায়িত্ব পাওয়ার পর কিশোরগঞ্জে এটি ছিল তার প্রথম মতবিনিময় সভা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ ও শহরের যানজটসহ বিভিন্ন সমস্যা এবং রাজনৈতিক নেতাদের বিভিন্ন বক্তব্য অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন তথ্য প্রতিমন্ত্রী।

এ সময় তিনি উপস্থিত সকলের উদ্দেশে বলেন, জেলার সাম্প্রতিক আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কিশোরগঞ্জের সার্বিক সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন কার্যকরভাবে কাজ করবে বলে তিনি এ সময় দৃঢ় আশ্বাস দেন।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সভায় মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডসহ জেলার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, নিষিদ্ধ সংগঠনের মিছিল ও হত্যার হুমকির বিষয়গুলো তুলে ধরে জোরালো বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতারা।

এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রশাসনের ভূমিকা আরও কঠোর ও জোরদার করার দাবি জানান তারা। সভা শেষে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ লাঘবে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যাকাণ্ডের মামলায় সাবেক কাউন্সিলর খাজা হাবিব কারাগারে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যাকাণ্ডের মামলায় সাবেক কাউন্সিলর খাজা হাবিব কারাগারে দলীয় পদ থেকে বহিস্কারের দাবি

এবার বড় চমক থাকছে নবম পে স্কেলে

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

নবম ও দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে: জাহেদ উর রহমান

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইড থেকে সরানো হলো প্রজ্ঞাপন,নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল

কালীগঞ্জের শিশু তাবাসসুম ধর্ষন ও হত্যা মামলা আসামীর ফাঁসির আদেশ ও পাঁচ লাখ টাকার জরিমানা

কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যু