Daily Samadhan
Tuesday , 1 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 1, 2026 9:49 pm

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

আকতার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক পাঁচজনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, অভিযানকালে একটি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং

মতিঝিলে এসএ পরিবহন কর্তৃক দখলকৃত জমি উদ্ধার করেছে রাজউক

যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলা, আহত ১৫

হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেপ্তার

কুমিল্লায় সরকারি নির্দেশ অমান্য করে চিকিৎসাসেবা, দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা

কাহারোলের জয়নন্দ ডিগ্রি কলেজে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর