Daily Samadhan
Saturday , 13 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 13, 2026 7:07 pm

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, তিনটি এয়ারলাইন্সের মাধ্যমে মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ১২৭টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

হজ অফিস সূত্র জানা যায়, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ১০ জন হজ পালন করেছেন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন এবং ১৮ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া বাংলাদেশি মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জন হাজিকে চিকিৎসা ও পরামর্শসেবা দিয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

আলফাডাঙ্গায় মধুমতি নদীভাঙন রোধে ফেলা হচ্ছে জিওব্যাগ

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দিনাজপুরে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা

যাত্রাবাড়ীতে ঢাকাগামী বাসে অভিযান, ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

‎ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২