Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 12:20 pm

আজ ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। অবৈধ ১/১১ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭ সালের ৭ মার্চ ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর বিনা বিচারে প্রায় ১৮ মাস কারাবন্দী থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়। কারাবন্দী অবস্থায় তাঁকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হতে হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাঁর বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালে উন্নত চিকিৎসার জন্য তিনি ইংল্যান্ডে যান। দীর্ঘদিন প্রবাসে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফিরে আসেন।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন।▪️

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত
কবিতা

কবিতা

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ