Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 14, 2026 9:24 am

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাই মাসে দাফন করা হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা।

সংবাদমাধ্যম জানায়, আগামী ৩ ও ৪ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে ইমাম রেজা (আ.) মাজারে সমাহিত করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইমাম রেজা (আ.) শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ইমাম। তিনি হযরত আলী (আ.) ও বিবি ফাতেমা (আ.) এর বংশধর।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারান। ওইদিন সকালে তিনি তার বাসভবনে ছিলেন। হামলায় তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্য নিহত হন। তবে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। পরে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দেয়। মোজতবা খামেনির সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। নতুন নেতা নির্বাচনে বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি

তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

ভাঙ্গুড়ায় থানা ঘেরাও করে ছাড়িয়ে নিল আটক যুবলীগ নেতাকে

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়া ডাক্তার আটক

হক কমিটি নোয়াপাড়ার বার্ষিক সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই গাড়ি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মিরপুর গৃহায়নে উপ- বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও মাহমুদের সহযোগিতায় সিন্ডিকেটের দুর্নীতি এবং অনিয়মের কর্মকাণ্ড থেমে নেই , বদলি হয়েও সার্ভেয়ার মতিনের প্রভাব চলছে , কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন বলে আশ্বাস (পর্ব ১)