Daily Samadhan
Saturday , 5 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনের ফাঁকের কারণে আটকে রাখা যায় না মাদককারবারি-ছিনতাইকারীদের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 5, 2026 2:33 pm

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

ঢাকা: আইনের ফাঁকফোকরের কারণে মাদককারবারি ও ছিনতাইকারীদের অনেক সময় দীর্ঘদিন কারাগারে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

আইজিপি বলেন, মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেক অপরাধীকে একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তাদের দীর্ঘদিন আটক রাখা যায় না। পরে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে।

মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

আইজিপি বলেন, দেশের জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা খুবই কম। প্রায় এক হাজার মানুষের জন্য মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। মাদক আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করছে। ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক নানা নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক সময় এগুলোকে এনার্জি ট্যাবলেট বা অন্য কোনো আকর্ষণীয় নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। আমাদের সন্তানদের এ বিষয়ে সচেতন করতে হবে।

মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে আইজিপি বলেন, একজন সন্তান মাদকে জড়িয়ে পড়লে শুধু তার নিজের জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকে সমস্যার মধ্যে ফেলে দে । এইজন্য সবাইকে সচেতন হতে হবে সবাই যদি তার নিজ নিজ জায়গা থেকে পরিবারের প্রতি খেয়াল রাখেন তাহলে মাদক ও ছিনতাই রোধ করা যাবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৭

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন

নাসিরনগরে ডুবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার আতঙ্কে পুরো এলাকাবাসী

নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক

নিয়োগ-বদলি বাণিজ্য আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

মিরপুরে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেফতার

স্বাস্থ্য মন্ত্রণালয়ে কোনো অনিয়ম দেখতে চাই না : স্বাস্থ্য মন্ত্রী

হরমুজ প্রণালির ‘গোপন নৌপথ’ চালু করল যুক্তরাষ্ট্র! প্রতিদিন বের করা হচ্ছে এক কোটি ব্যারেল তেল