Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি উদারপন্থী, এটি কোনো রেজিমেন্ট দল নয়: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 14, 2026 6:17 pm

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি উদারপন্থী রাজনৈতিক দল, এটি কোনো রেজিমেন্ট দল নয়। রোববার (১৪ জুন) সকালে প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান আরও দশ বছর বেঁচে থাকলে বাংলাদেশ অনেক এগিয়ে যেত। আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যাকারী হিসেবে উপস্থাপন করেছিল। অথচ তিনি শুধু রাষ্ট্রনায়ক নন, মহানায়ক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ সত্ত্বার বিকাশ ঘটিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে উত্তম শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন শহিদ জিয়া। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছেন।’

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার হাত ধরেই নতুন বাংলাদেশ আবারও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

নাগরিকদের স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস, জানতে পারেননি দায়িত্বপ্রাপ্তরা

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

খামেনির জানাজা পড়ালেন ১০১ বছর বয়সী ইমাম

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী