Daily Samadhan
Tuesday , 8 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 8, 2026 12:33 am

পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ৩ আইন কর্মকর্তা। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগ করা ওই ৩ আইন কর্মকর্তা হলেন- অ্যাটর্নি জেনারেল অফিসের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এর আগে সম্প্রতি পদত্যাগ করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। তারও আগে, গত জুন মাসে সরকারের গৃহীত সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। ওই সময় পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে অন্যতম ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তারা যৌথভাবে পদত্যাগ করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দিতে মোটরসাইকেলে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

ভারতের সঙ্গে ১০১ চুক্তির পর্যালোচনা হচ্ছে, স্বার্থবিরোধী হলে বাতিল

হরমুজ প্রণালিতে আমিরাতের জাহাজে মিসাইল হামলা

প্রয়াত নির্মল পালিতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

হত্যাসহ সাড়ে চার হাজার মামলায় ১০ হাজারের বেশি রোহিঙ্গা আসামি

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব

ইয়েমেনে হুতিদের ভয়াবহ হামলায় ৫৮ সেনা নিহত