Daily Samadhan
Friday , 18 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চকবাজার পুলিশ ফাড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
September 18, 2026 7:42 pm

কুমিল্লা সদর অরণ্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কোতয়ালী থানাধীন চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) তাপস চন্দ্র রায়ের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মেজবাহ উদ্দিনসহ পুলিশের সদস্যরা জেলার সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর এলাকার নুর আলী মিয়ার বাড়িতে রাজু নামের এক নারীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

চকবাজার পুলিশ ফাঁড়ির আইসি তাপস চন্দ্র রায় বলেন, মাদক ও অবৈধ পণ্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের সরবরাহ, সংরক্ষণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জব্দ করা মদ থানায় হস্তান্তর এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কারাগারে চালু হচ্ছে ভিডিও কলে বন্দিদের কথা বলার সুযোগ

মাদক কারবারি, চাঁদাবাজ-ছিনতাইকারীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশ ডিএমপি কমিশনারের

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মীসহ ২জন আহত

শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা

মিরপুর-১ ও ১০: কোথাও স্বস্তি, কোথাও দখলের রাজত্ব!

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেন আর নেই

জরিমানা ছাড়া ফিটনেস-রুট পারমিট-লাইসেন্স হালনাগাদের সুযোগ ২৯ অক্টোবর পর্যন্ত

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর