Daily Samadhan
Tuesday , 22 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা, মাতলেন শত শত দর্শনার্থী

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 22, 2026 8:24 pm

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় খেলা পাতাখেলা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী শত শত দর্শনার্থী অংশ নেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাপগঞ্জ স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয়দের আয়োজনে ঐতিহ্যবাহী এ পাতাখেলা অনুষ্ঠিত হয়।
খেলা উপলক্ষে বিকেল থেকেই মাঠে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পাতাখেলা উপভোগ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১১নং মরিচা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তানভীর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১নং মরিচা ইউনিয়ন যুবদলের সভাপতি আহসান হাবীব শামীম, সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ আল মামুন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং বীরগঞ্জ উপজেলা প্রচারদলের সভাপতি মো. হারুন ইসলাম। খেলা আয়োজনে রানা মিলনসহ স্থানীয়রা সহযোগিতা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান আনিস বলেন, “পাতাখেলা আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির একটি অংশ। এ ধরনের আয়োজন মানুষের মধ্যে আনন্দ সৃষ্টি করার পাশাপাশি নতুন প্রজন্মকে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে।” তিনি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

খেলা শেষে বিজয়ীদের হাতে আয়োজকদের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ ঘিরেও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মো. হাফিজুর রহমান বলেন, আধুনিক বিনোদনের নানা মাধ্যমের ভিড়েও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। নিয়মিত এ ধরনের আয়োজন করা হলে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে আরও ছড়িয়ে পড়বে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ওবায়দুল কাদেরসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত

কুমিল্লা দাউদকান্দিতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাসিরনগর ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক মতবিনিময় সভা

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার : এলজিআরডি মন্ত্রী

পল্লবীতে সাংবাদিক প্রান্ত পারভেজের ওপর গুলিবর্ষণ: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র