Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবগঠিত এসএমসি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
September 28, 2026 9:40 pm

চট্টগ্রামের রাউজানে দক্ষিণ রাউজান পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি)’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এসএমসি’র সভাপতি সমীর চন্দ্র দে। সভা সঞ্চালনা করেন সুজন দাশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সীমা রাণী সেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটু।

স্বাগত বক্তব্য রাখেন পূর্ব নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুপ্তা বড়ুয়া।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীবুল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান, ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সঞ্চিতা দত্ত এবং বিদ্যালয়ের ভূমিদাতা সুজিত দাশ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রাণী চৌধুরী, শিপ্রা আচার্য্য, এ্যানি চৌধুরী ও নার্গিস আকতার, গশ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত দে, শিক্ষক বাবলু দেব রায়, এবং অভিভাবক সদস্য মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত এসএমসি’র সদস্যদের পরিচিতি, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৬৭৫, নিখোঁজ তিন হাজার

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

হামের উপসর্গে ঝরছে শিশুর প্রাণ, এই মৃত্যুর মিছিলের শেষ কোথায়?

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

২২ পুলিশ সুপারকে বদলি

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

কারাগারে চালু হচ্ছে ভিডিও কলে বন্দিদের কথা বলার সুযোগ