Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্সার ও কিডনি আক্রান্ত খাদিজা-রোমেনার পাশে আক্কাস আলী

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 29, 2026 11:35 pm

দিনাজপুরের বীরগঞ্জে ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত খাদিজা বেগম ও রোমেনা বেগমের পাশে দাঁড়িয়েছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অসুস্থতার খবর পেয়ে তিনি তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

জানা গেছে, উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের ছোট শীতলাই ও বড় শীতলাই গ্রামের বাসিন্দা খাদিজা বেগম ও রোমেনা বেগম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে তাদের পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সাক্ষাৎকালে আক্কাস আলী অসুস্থ দুই নারীর চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি ব্যক্তিগতভাবে চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিয়মিত চিকিৎসা ও ওষুধের জন্য আরও আর্থিক সহায়তা প্রয়োজন।

স্থানীয়রা বলেন, খাদিজা ও রোমেনার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে তাদের পরিবার উপকৃত হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে: ‎​সেতুমন্ত্রী

নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

মাতারবাড়ী মেগা প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সামরিক মর্যাদায় জানাজা-দাফন ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

চার দিনব্যাপী শ্যামাপূজা, মহতী ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহানামযজ্ঞের আয়োজন

মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলেন ইয়ামাল

নাসিরনগর সদরে সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধ