Daily Samadhan
Wednesday , 30 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের তাণ্ডবে রণক্ষেত্র মিরপুর, ডিএনসিসি গাড়িতে আগুন, পুলিশ সাংবাদিকের গাড়ি ভাংচুর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 1:31 pm

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানের সময় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় বিক্ষুব্ধ হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে আগুন দিয়েছে। ঘটনাস্থলে পুলিশের গাড়ি ভাঙচুর করেন হকাররা।

সংবাদ প্রচারকালীন সময় টিভির এক ক্যামেরা পারসনকে মারধরের পর তার মাথা ফাটিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। এসময় যমুনা টিভিসহ অন্যন্য গণমাধ্যম কর্মীদের উপরও হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসব ঘটনায় রণক্ষেত্র পরিণত হয় মিরপুর এলাকায়।
ঘটনাস্থলে থাকা মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, সকালে হকার উচ্ছেদের সময় বেকুর আঘাতে পাশের একটি ভবনে বিদ্যুৎস্পৃষ্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বিপুল সংখ্যক উপস্থিত হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেয়। পুলিশের একটি গাড়িও ব্যাপক ভাঙচুর চালায়।

বর্তমানে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পুলিশ সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভানোর কাজ চলছে। পরিস্থিতি শান্ত করছে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, একটি ভবনে আগুন লাগার পর পাশে থাকা মসজিদের একাংশ আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসকে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে ঘটনার পর থেকেই মিরপুর ১০ নম্বর থেকে আশপাশে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এসময় অফিসগামী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা আটকে পড়েন। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন। সহিংসতার কারণে সাধারণ মানুষের পায়ে হেঁটেও ভোগান্তিতে পরেন।

বিস্তারিত আসছে….

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়: রিজভী

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশিদের দুই দিনের রিমান্ড

কুমিল্লায় ধানকাটার শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার-৩

নগরজুড়ে সতর্ক প্রহরায় নিরাপত্তা বাহিনী

মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর কারাগারে চিন্ময় দাস

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী