Daily Samadhan
Tuesday , 16 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সনাতন ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 16, 2026 3:48 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ও রোমাঞ্চকর চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে।

৩১ শে জৈষ্ঠ্য মাসের প্রাচীন লোক-উৎসব চড়ক পূজা উদযাপন কমিটির উদ্যোগে বাঙালি হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব উপলক্ষে – সোমবার ১৫ জুন নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাঁকজমকপূর্ণ চড়ক পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয় অমৃতলাল সন্ন্যাসীর ছেলে বিনোদলাল সন্ন্যাসীর পূজার মূল আচার-অনুষ্ঠান সম্পন্ন করেন। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

ষড়শীতি সংক্রান্তি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় পানু সন্ন্যাসীর শৈব শিষ্যগণ ” শ্রীশ্রী চড়ক পূজা” করছেন।।
প্রাচীন এ লোকজ উৎসব দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে।দেবতাকে সন্তুষ্ট করার লক্ষ্যে দীর্ঘকাল ধরে এ পূজা উদযাপিত হয়ে আসছে।

চড়ক পূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি কষ্টসাধ্য ও সাহসী উপাসনা পদ্ধতি। এটি মূলত প্রকৃতির মঙ্গলকামনায় পালন করা হয়। এ আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

এবার ইউরোপে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন হাফেজ শেখ সাদ মুহাম্মাদ নুর

গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব ভারত পর্যবেক্ষণ করছে : জয়সওয়াল

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে গ্রেপ্তার ৪

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভাষণ না থাকার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ২২ ভারতীয় বিয়ার ক্যান উদ্ধার, গ্রেপ্তার ১

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর