Daily Samadhan
Monday , 5 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 5, 2026 6:34 pm

‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আহমেদ শাহ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক ওদেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমো.আসাদুজ্জামান বাবু, দলুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল আহাদ এবং বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল কাশেম।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে শিক্ষকদের বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ

হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে

সাভারে পুলিশকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি জহুরুল ৫ দিনের রিমান্ডে

তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় আছি: দীনেশ ত্রিবেদী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

নিখোঁজের ৩ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি লাশ, আটক ১

বৃষ্টির মধ্যেও থেমে নেই শিক্ষা 

ত্রিমূখী চক্রের থাবায় চট্টগ্রাম বন্দর! দুই বছরে গায়েব ১০ কন্টেইনার, হদিস নেই একটিরও