Daily Samadhan
Monday , 5 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ৩ থানায় ৩ কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
October 5, 2026 6:39 pm

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তিন থানার তিনটি গ্যাংয়ের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন, কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রাম এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০), এবং মনোহরগঞ্জের ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক অভিযান চলছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এ অভিযান পরিচালনা করছে।

পুলিশ আরও জানায়, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

ঢামেকে মেডিকেল শিক্ষার্থীদের এইচপিভি টিকাদান কর্মসূচি শুরু: আজকের টিকা, আগামীর সুরক্ষা’ মেডিকেল প্রতিবেদক,

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানে রাজনীতি

হুমকি, হয়রানি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, কুড়িগ্রাম থানায় প্রথম টিভির চেয়ারম্যানের লিখিত অভিযোগ

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

ধন-সম্পদ, শস্য, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী; কোজাগরী পূর্ণিমায় বাঙালি হিন্দু পরিবারে বিশেষ পূজার আয়োজন

বনানী বিদ্যানিকেতনে সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ