Daily Samadhan
Monday , 5 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার, একজনের কারাদণ্ড

প্রতিবেদক
এ কে পলাশ
October 5, 2026 6:45 pm

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে পাওয়া এক আসামি, জিআর পরোয়ানাভুক্ত তিন আসামি ও মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাক্ষনপাড়া থানার এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরি মামলায় তদন্তে পাওয়া পলাতক আসামি বাদশা মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলায় (ধারা ৪৫৭/৩৮০) গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

অন্যদিকে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি এমরানকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে তোফায়েল আহমেদ রবিন এবং এএসআই মো. নাছির উদ্দিনের নেতৃত্বে মো. জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনজনই ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এ ছাড়া এএসআই রতন কুমার মল্লিকের অভিযানে মাদক সেবনের অপরাধে মো. মঈন উদ্দীন (৩৯)কে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সংশ্লিষ্ট মামলার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আর মোবাইল কোর্টে দণ্ডিত ব্যক্তিকে দেওয়া সাজা অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পুরোনো ভূমি অধিগ্রহণ মামলার আনুষঙ্গিক খাতে জমাকৃত অব্যবহৃত ও অব্যয়িত অর্থ ৩০ দিনের মধ্যে প্রজাতন্ত্রের সরকারি হিসাবের সংযুক্ত তহবিলে জমা দেওয়ার নির্দেশ

মন্ত্রণালয়ে ভাইভা দিতে এসে ৪ ভুয়া পরীক্ষার্থী আটক

ট্রাম্পের অনুমতি পেলেই ইরানে হামলায় যোগ দিবে ইসরায়েল

বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি,দুই আঞ্চলিক নির্বাহীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইনিংস ব্যবধানে হেরেও অজিদের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ ড্র

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না ফিটনেস সনদ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২

রিয়াদ বিমানবন্দরের ৬১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী

বিশ্বকাপে বাড়তি কোনো সুবিধা পায়নি আর্জেন্টিনা: মেসি