Daily Samadhan
Monday , 5 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 5, 2026 11:36 pm

রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম কে এম মাহমুদুল হাসান (৪২)। তিনি মিরপুর ১৩ নম্বর সেকশনের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। মাহমুদুল ভাসানটেক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৪ অক্টোবর) বিকেলে মিরপুরের আলোক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে কাফরুল থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। সোমবার (৫ অক্টোবর) তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, স্বজনদের দেওয়া তথ্য মতে মাহমুদুল হাসান তার নিজ বাসায় গলায় ফাঁস দেন। ঘটনার সময় বাসায় কেউ ছিলেন না। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত মিরপুরের আলোক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের হস্তান্তর করা হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা: আত্মশুদ্ধি, ক্ষমা ও সম্প্রীতির উৎসব

কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

অবৈধ গ্যারেজ ও ওয়ার্কশপে মোবাইল কোর্ট পরিচালনা

হামলার হুমকি দিয়েও কেন পিছু হটলেন ট্রাম্প