Daily Samadhan
Thursday , 8 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী টার্মিনালে এসি বাসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 3:26 pm

রাজধানীর ব্যস্ততম মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) শেরপুর থেকে যাত্রী নিয়ে বাসটি মহাখালী বাস টার্মিনালে পৌঁছায়। টার্মিনালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাসের এসি (শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র) থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার উপক্রম হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুপুর ১টা ৩২ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে রওনা হয়ে দুপুর ১টা ৪০ মিনিটে টার্মিনালে পৌঁছায় এবং অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় দুপুর ১টা ৪৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং পরবর্তীতে দুপুর ২টা ২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়৷

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) বৈদ্যুতিক গোলযোগের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় বাসে যাত্রী কম থাকা অথবা দ্রুত নেমে যাওয়ার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাখালী বাস টার্মিনালে প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নির্বাপণ করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

রাতের ভোট নিয়ে ‘খুবই হতাশ’ ছিলেন হাসিনা, দাবি সাবেক মুখ্য সচিবের

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দি কলেজ সভা

চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, স্বজনদের বিক্ষোভ

ব্রাহ্মণপাড়ায় জঙ্গলে মিললো সাড়ে ৭ কেজি

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

ফের এনআইডিতে বয়স সংশোধনের ক্ষমতা পাচ্ছেন মাঠপর্যায়ের কর্মকর্তারা