Daily Samadhan
Friday , 9 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মেশিন ম্যানেজারকে জরিমানার পোস্ট শেয়ার করলেন ‘ম্যাজিস্ট্রেট নওশাদ’ প্রবাসীর লাগেজ র‍্যাপিংয়ে অস্বীকৃতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 9, 2026 3:55 pm

বিএমইটি (BMET) কার্ডধারী এক প্রবাসী শ্রমিকের লাগেজ র‍্যাপিং করে দিতে অস্বীকৃতি জানানোয় বিমানবন্দর এলাকার দুটি লাগেজ র‍্যাপিং মেশিনের ম্যানেজারদের মোট দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অমান্য ও প্রবাসী যাত্রীর ভোগান্তি তৈরির অভিযোগে দুই ম্যানেজারের একজনকে দুই লাখ এবং অপরজনকে ৫০ হাজার টাকা জরিমানা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট কোর্ট।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ও আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশাদ খান তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটদের করা মূল পোস্টটি শেয়ার করেছেন। ‘এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট অব বাংলাদেশ’ (Airport Magistrates Bangladesh)-এর সেই ফেসবুক পোস্টে অভিযানের দুটি ছবি যুক্ত করে লেখা হয়- ‘বিএমইটি কার্ডধারী প্রবাসীর লাগেজ র‍্যাপিং করে দিতে অস্বীকার করায় দুইটি মেশিন ম্যানেজারকে দুই লাখ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া