Daily Samadhan
Wednesday , 14 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে রাতের আঁধারে ২টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে কৃষকরা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 14, 2026 6:25 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে রাতের আঁধারে একটি সেচ প্রকল্পের দুটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে উপজেলার নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পে এই চুরির ঘটনা ঘটে।
‎
‎​স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে আঁধারে সেচ পাম্পের খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি নিচে নামায়। পরে ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে নিয়ে যায় এবং খোলস দুটি নাসিরপুর পুরাতন সড়কের পাশে ফেলে রেখে চম্পট দেয়।
‎
‎​নাসিরপুর দক্ষিণ সেচ প্রকল্পের পরিচালক বন্ধন দেব চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার দুটি চুরি হয়ে যাওয়ায় সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে করে বোরো মৌসুমের সেচ ব্যবস্থা নিয়ে তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন।
‎
‎​এদিকে, সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার চুরির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী।
‎তারা জানান, ট্রান্সফরমার না থাকায় সময়মতো জমিতে পানি দেওয়া সম্ভব হবে না, যার ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
‎
‎​এলাকাবাসী ও ভুক্তভোগীরা ঘটনার সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনসমর্থনে এগিয়ে আমিনুর রহমান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড

ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন হাজারও মানুষ

জ্বালানির দাম আরও বৃদ্ধির কোনো চিন্তা নেই সরকারের : জ্বালানি প্রতিমন্ত্রী

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসি নয়, গোল্ডেন বল জিতলেন রদ্রি

খাবারে তেলাপোকা-ছারপোকা, রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল