Daily Samadhan
Wednesday , 14 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রৌমারীতে ফ্যামিলি কার্ড খানা জরিপ তথ্য ভান্ডার ২০২৬

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 14, 2026 6:31 pm

১ম পর্যায়ে রৌমারী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মোট তথ্য সংগ্রহকারী ১৪ জনের মাঝে ১৫ টি ট্যাব বিতরণ করা হয়েছে। সুপারভাইজার ১ জন এবং ২ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সভাপতি জনাব মো: মাহবুবুল হাসান রৌমারী উপজেলা নির্বাহী অফিসার, সঞ্চালনায় ডা: গোলাম সরোয়ার উপজেলা সমাজসেবা অফিসার( অ, দা) উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে পরিচয়পত্র এবং আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ মাহবুবুল হাসান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম সারোয়ার উপজেলা সমাজসেবা অফিসার (অ,দা)রৌমারী কুড়িগ্রাম, আব্দুল্লাহ হেল কাফি, এফ এস রৌমারী উপজেলা সমাজসেবা অফিস কার্যলয়, জাইদুল ইসলাম ইউনিয়ন সমাজকর্মী, তানজিনা ইয়াছমিন, ইউনিয়ন সমাজকর্মী।

বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিটি পরিবারের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্য যাচাই এবং নির্ধারিত নিয়ম অনুসরণ করে কার্যক্রম সম্পন্ন করার জন্য তাঁদের জোর তাগিদ দেওয়া হয়।

এদিকে, তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বাড়িতে গেলে তাঁদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় রৌমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।

সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই কোনো ধরনের ভুল, অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে প্রকৃত তথ্য প্রদান করা জরুরি। সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতায় এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: মির্জা ফখরুল

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

মিরপুর মেট্রো-সার্কেল -১ বিআরটিএতে ফিটনেস শাখার কর্মকর্তারা দুর্নীতি- অপকর্মের মাধ্যমে অঢেল সম্পদ গড়েছেন, তাদের ছত্রছায়ায় দালাল জামাই রতন ও রুবেলের দাপট ! দেড়যুগ ধরে দালালি করে সম্পদের পাহাড় গড়েছেন

ময়মনসিংহে পানিতে ডুবে ৫ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

চীন সফর শেষে দেশের পথে তারেক রহমান

অর্থ আত্মসাতে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

হাম ও উপসর্গ দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি,একদিনে প্রাণ কাড়ল আরও ৫ শিশুর, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি