Daily Samadhan
Wednesday , 14 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের প্রশিক্ষণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে ইউএনডিপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 14, 2026 7:22 pm

জাতীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ, সংসদীয় কমিটির কার্যক্রম, লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন ও ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনেও সংস্থাটির সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। পৃথক দুই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্পিকারের সঙ্গে বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সংসদের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গার দীর্ঘমেয়াদি অবস্থানের কারণে জাতীয় অর্থনীতি ও স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ছে উল্লেখ করে তিনি তাদের প্রত্যাবাসনে ইউএনডিপির সহায়তা কামনা করেন।

স্টিফেন রড্রিকস বলেন, বাংলাদেশের সঙ্গে ইউএনডিপির সম্পর্ক আরও বিকশিত হয়েছে। নতুন সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও পরিচিতিমূলক কর্মসূচি, সংসদীয় কমিটিকে সহায়তা, লিঙ্গসমতা নীতি বাস্তবায়ন এবং ই-পার্লামেন্ট চালুর ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা দিতে প্রস্তুত।

ডেপুটি স্পিকারের সঙ্গে বৈঠকে কায়সার কামাল সংসদীয় গণতন্ত্র সুসংহত করতে আমলাতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় নিয়োগে দক্ষতার পাশাপাশি নৈতিক মূল্যবোধের মূল্যায়ন এবং সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণপদ্ধতি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকগুলোতে মানবাধিকার পরিস্থিতি, নারী সংসদ সদস্যদের কার্যক্রম, জ্বালানি ইস্যু এবং গণতান্ত্রিক সংস্কার নিয়েও আলোচনা হয়।

# এমপিদের প্রশিক্ষণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনডিপি/এলিস

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পিছুই ছাড়ছে না হাম ও হামের উপসর্গ,একদিনের প্রাণ কাড়ল ৫ শিশুর,মৃতের সংখ্যা বেড়ে ৯৪৩

তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্পিকারের বৈঠক

বিজিবি’র অভিযানে জুলাই-২০২৬ মাসে ২০২ কোটি ৬৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় নিন্ম মানেরনির্মান সামগ্রী

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত