Daily Samadhan
Thursday , 15 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই স্মৃতি জাদুঘরে সামনে ককটেল বিস্ফোরণে আহত সিএনজি চালক

প্রতিবেদক
এস এ মোত্তালিব
October 15, 2026 3:16 pm

রাজধানীর শেরেবাংলা নগর থানার জুলাই স্মৃতি জাদুঘরে ১নং গেটের সামনে ককটেল বিস্ফোরণে মোঃ শাহীন ওরফে আরিফ মোল্লা(৪৫)নামের এক সিএনজি চালক আহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর)রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত একটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক(এসআই) মো.মাহবুব আলম জানান,রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন জুলাই স্মৃতি জাদুঘরে ১ নং গেটের সসামনে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করলে একটি বিস্ফোরিত হয়।স্প্লিন্টারের আঘাতে পাশে থাকা এক সিএনজি চালক আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ঢামেকের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান ,কে বা কারা এ হামলা করেছে হামলার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। আশেপাশের সিসি ফুটেজ দেখে তাদেরকে সনাক্তের চেষ্টা চলছে।আহত শাহীনের গ্রামে বাড়ি
টাঙ্গাইল জেলার নাগরপুর থানা সলিমাবাদে মৃত ভোলা শেখের ছেলে,বর্তমানে যাত্রাবাড়ী সিএনজি গ্যারেজে থাকতো।
কেএজেডআইএ/

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ৪ বাংলাদেশি, বাকি ২৬ জনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে : মাহদী আমিন

এনবিআর শুধু কর ফাঁকির জরিমানা নয়, থাকতে হবে দালিলিক প্রমাণ

সাতসকালে কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে আগুন

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

জেন-জিকে ‘নর্দমার প্রজন্ম’ বলায় কঙ্গনাকে এক হাত নিলেন রাখি সাওয়ান্ত

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

গাজীপুরে রেললাইনে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী