Daily Samadhan
Monday , 19 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আজদু মিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 19, 2026 7:32 pm

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও লাগাতার পাঁচবারের সফল মেম্বার জনাব আজদু মিয়া।
‎
‎রবিবার (১৮ অক্টোবর) দিন ও রাতব্যাপী তিনি সদর ইউনিয়নের দত্তপাড়া, কাশীপাড়া, মহাখালপাড়া, দাসপাড়া, নমশূদ্রপাড়া,নাসিরপুর, মনোহরপুর, কুলিকুন্ডা সহ বিভিন্ন ওয়ার্ডের পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তার সাথে এলাকার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক, মুরুব্বি ও যুব সমাজ উপস্থিত ছিলেন।
‎
‎পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পুরোহিত ও আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। পূজামণ্ডপে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
‎
‎এ সময় আজদু মিয়া বলেন,
‎”বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার সমান অধিকার। শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের সকলের উৎসব, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের উৎসব।”
‎
‎তিনি আরও বলেন, “আমি দীর্ঘ ৫ বার আপনাদের ভোটে মেম্বার নির্বাচিত হয়ে সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতেও আমি ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে প্রতিটি মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে নিরাপদে বসবাস করবে।”
‎
‎”নাসিরনগর সদর ইউনিয়নসহ সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হোক, এটাই প্রত্যাশা। বিএনপি সবসময় মানুষের অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে,” যোগ করেন তিনি।
‎
‎পরিশেষে তিনি সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান এবং পূজা চলাকালীন যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ সালমান

কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাব্যতা ফিরিয়ে আদি বুড়িগঙ্গাকে সাজানোর উদ্যোগ

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মা‌র্কিন ভিসা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩