Daily Samadhan
Tuesday , 20 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রতিবেদক
যশোর প্রতিনিধি
October 20, 2026 8:21 pm

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ধর্মকে পুঁজি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। মসজিদ-মন্দিরকে রাখতে হবে রাজনীতির বাইরে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক, তা চায় না। এই দুই শক্তির মেলবন্ধনে যেন কোনো ধরনের অস্থিরতা কিংবা অরাজকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার মহানবমীতে যশোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের হাতে গড়া যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কালিতলা আদিবাসী মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা বিনিময় শুরু হয়।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে কাউকে দুর্বল বা সবল ভাবার সুযোগ নেই। যশোরের মাটিতে তার যতটুকু অধিকার রয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের সন্তানদেরও ঠিক ততটুকু অধিকার রয়েছে। কে হিন্দু, কে মুসলিম কিংবা কে সমতলে আর কে পাহাড়ে বসবাস করেন, সেটি বিবেচ্য বিষয় নয়। মানুষকে মানুষ হিসেবেই বিবেচনা করতে হবে।

তিনি বলেন, বিএনপি কখনো হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে বিভেদে বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই শিক্ষাই দিয়েছেন। তাদের শিক্ষা অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈষম্যহীনভাবে মসজিদ, মন্দির, কবরস্থান ও শ্মশানের উন্নয়নে কাজ করছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। এই বাংলাদেশে কোনো মাদক ব্যবসায়ী কিংবা সন্ত্রাসীর জায়গা হবে না। অপরাধীর রাজনৈতিক কিংবা পারিবারিক পরিচয় বিবেচনা করা হবে না। যেকোনো মূল্যে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নির্মূল করাই বর্তমান সরকারের লক্ষ্য।

নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম ও সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আশরাফুজ্জামান মিঠু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যশোর জেলা শাখার সদস্য সচিব নির্মল কুমার বিট এবং খোলাডাঙ্গা কালিতলা আদিবাসী মন্দির কমিটির সভাপতি মিন্টু কর্মকার ও সাধারণ সম্পাদক বরুণ কর্মকার।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া সার্বজনীন পূজামন্দিরে শুভেচ্ছা বিনিময় করেন। দিনভর তিনি নির্বাচনী এলাকার চূড়ামনকাটি দাশপাড়া, কাশিমপুরের বিজয়নগর কুন্ডুপাড়া সার্বজনীন দুর্গামন্দির এবং নওয়াপাড়ার বাহাদুরপুর সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

লালন শাহের মাজারের প্রবেশপথে টাইম বোমাসদৃশ ডিভাইস উদ্ধার

বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন’শোকাবহ আগস্ট’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

সংসদে আরও ৫ স্থায়ী কমিটি গঠন, দায়িত্বে যারা

কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

নাসিরনগরে পাটক্ষেতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত যুবক পলাতক

বিপৎসীমার কাছাকাছি পদ্মার পানি, হাজারো মানুষ পানিবন্দি

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

‘সৌদিতে ৫২ বাংলাদেশি হাজির মৃত্যু,‘হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার হাজি’

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হবিগঞ্জ প্রতিনিধি

ব্রিকসের প্রথম দিনেই বৈঠকে বসছেন মোদি-শি