Daily Samadhan
Wednesday , 21 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব উদ্‌যাপন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
October 21, 2026 7:46 pm

চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ রাউজানের পাঁচখাইন কর্ণফুলী সংঘের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেন রাউজান উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) এবং সনাতনী বিদ্যার্থী সংসদের নেতৃবৃন্দ।

পাঁচখাইন কর্ণফুলী সংঘের কার্যকরী পরিষদের সভাপতি ডা. রাষ্ট্রন দেবনাথ ও সাধারণ সম্পাদক রনজিৎ দেবনাথের নেতৃত্বে দুর্গোৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন বিধান চন্দ্র নাথ। পৃষ্ঠপোষকতায় ছিলেন অনিল দেবনাথ, অনুপম দেবনাথ, প্রধান শিক্ষক প্রণতোষ নাথ, প্রবাসী স্বপন নাথ ও বিপন নাথ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি অর্পণ মহাজন রিপু, সাধারণ সম্পাদক ডা. উজ্জ্বল দেবনাথ এবং অর্থ সম্পাদক রাসেল নাথসহ কমিটির অন্যান্য সদস্য উৎসব আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু), সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জিকু দে ও অর্থ সম্পাদক রূপন বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুপণ বিশ্বাস; বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে, সাধারণ সম্পাদক পাভেল চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক প্রিন্স চৌধুরী শুভ ও দপ্তর সম্পাদক রূপস দাশ এবং অমর কৃষ্ণ দাশ গুপ্ত।

এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি শ্রীমান দাশ শুভ, রাউজান উপজেলা সনাতনী বিদ্যার্থী সংসদের সভাপতি রাখাশ সরকারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্যরা।

পাঁচখাইন কর্ণফুলী সংঘের উদ্যোগে আগামী ২২ ও ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ও শুক্রবার, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত-অনুরাগী, নারী-পুরুষসহ ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিত থেকে ধর্মীয় এ আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করে তোলার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে মন্দিরের উন্নয়ন এবং ধর্মীয় উৎসবের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে ভক্তবৃন্দ ও শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতা ও অনুদান প্রদানের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।

আর্থিক সহযোগিতা ও যোগাযোগ: +880 1818-697456

শারদীয় দুর্গোৎসবে দেবী দুর্গার আরাধনা, অঞ্জলি প্রদান, প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে ভক্তরা জগজ্জননী মায়ের আশীর্বাদ কামনা করেন। সনাতন ধর্মীয় বিশ্বাসে দেবী দুর্গা শক্তি, সাহস, ন্যায় এবং অশুভ শক্তির বিনাশের প্রতীক। মহাষ্টমীর তাৎপর্যের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা, অশুভের বিরুদ্ধে শুভের জয় এবং মানবকল্যাণের প্রার্থনা বিশেষভাবে প্রতিফলিত হয়।

ধর্মীয় এ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পাশাপাশি পারস্পরিক ভালোবাসা ও সামাজিক ঐক্যের বার্তাও বহন করে। পাঁচখাইন কর্ণফুলী সংঘের দুর্গোৎসব ও আসন্ন মহানামযজ্ঞ স্থানীয় ভক্ত-অনুরাগীদের মধ্যে ধর্মীয় চেতনা ও মিলনমেলার আবহ আরও জোরদার করবে বলে আশা করছেন আয়োজকেরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর দাখিলের নির্দেশ

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

দেশের বাজারে সব সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাংলাদেশের রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, আহত ২০

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণ

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী বগুড়া প্রতিনিধি