Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
June 17, 2026 3:48 pm

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (১৭ জুন) ভোর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপির টহল দল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নিমসার বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত শাড়িগুলো প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ওষুধ, বস্ত্র ও সামুদ্রিক খাতে সহযোগিতায় বাংলাদেশ-মরক্কো একমত

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

২৩ বছর পর সেই নায়িকা এসে বললেন, ‘আমি বেঁচে আছি’

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঢাকায় ১৮ হাজার পুলিশ মোতায়েন

কলাবাগানে ডিভোর্স কৃত জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি স্ত্রী নিহত

বাবুল হত্যা মামলা ‘দেশ টিভি’র সাবেক এমডি আরিফ হাসানকে গ্রেফতার দেখানোর নির্দেশ

বায়রা নেতাদের সাংবাদিক সম্মেলন মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবী বায়রা সদস্যদের

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের