Daily Samadhan
Saturday , 24 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদক
মোজাম্মেল হক
October 24, 2026 3:06 pm

দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার ভাবকী এলাকায় পল্লী সেবা সংস্থার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ড. মো. সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সজিব রহমান সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন পল্লী সেবা সংস্থার এরিয়া ম্যানেজার পারুল খানম, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্য সাব্বির হোসেন রয়েল, সমাজসেবক মাসুম ইসলাম, ভোগনগর ইউনিয়ন কৃষক দলের সভাপতি রুহুল আমিন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট, মাটি ও পানি দূষণ এবং জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাবের বিষয়গুলো তুলে ধরা হয়। একই সঙ্গে পলিথিনের ব্যবহার কমানো, পরিবেশবান্ধব বিকল্প উপকরণ ব্যবহার এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, পরিবেশ রক্ষা ও সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন কয়েকটি স্থান পরিদর্শন করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ

স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টায় শেখ পরশ, দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনার প্রত্যর্পণ না হলে ভারতের সঙ্গে সম্পর্ক গ্রহণযোগ্য নয়: নাহিদ

অবৈধ ঋণের ফাঁদ ৩১ অ্যাপে, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবি ও সিরাতুন্নবি শান্তিপূর্ণভাবে পালনে এম পি হান্নান এর হস্তক্ষেপ

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি

শিবগঞ্জে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল

‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল