Daily Samadhan
Thursday , 5 November 2026 | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও কেরোসিন উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 5, 2026 5:49 pm

রাজধানীর মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২:১০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন পাইকপাড়ার আনসার ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়। উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে একই তারিখ রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকায় এসআরইউর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা-ব্যবস্থা গ্রহণ করেন এবং যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে মিরপুর মডেল থানা পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা

কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আওয়ামী লীগ আমলে ক্রসফায়ারে নিহতদের তথ্য প্রকাশে লিগ্যাল নোটিশ

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আলী খামেনির জানাজায় তেহরানে ইরানিদের ঢল

নাসিরনগরে প্রশংসায় ভাসছেন এমপি এম এ হান্নান