Daily Samadhan
Thursday , 5 November 2026 | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
November 5, 2026 5:59 pm

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন (Brent T. Christensen) সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠককালে তাঁরা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বিশেষ করে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সামরিক প্রশিক্ষণ সহযোগিতা জোরদার, উচ্চপর্যায়ের পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিরক্ষা উপদেষ্টা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল অবদান ও পেশাদারিত্বের কথা তুলে ধরেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য ভূমিকা, ত্যাগ ও ধারাবাহিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে দুই দেশের সামরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে, নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি, যৌথ মহড়া ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক এবং কৌশলগত সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

শহিদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় প্রস্তুতি সভা

মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

বদলে যাচ্ছে ডাক বিভাগের কার্যক্রম,রেকর্ড গড়ছে স্পিড পোস্ট সেবায়, শুধু চিঠি-প্যাকেট নয়, পার্সেল হচ্ছে নানা পণ্যসামগ্রী

বঙ্গভবনে শেষ অফিস করে বিদায় নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নোয়াখালীতে ছাত্রদলের আনন্দ মিছিলে যাওয়ার পথে হামলা, আহত ১৫