Daily Samadhan
Thursday , 18 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

প্রতিবেদক
লালমনিরহাট প্রতিনিধি
June 18, 2026 2:24 pm

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফুলের মতো নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করে তারা মানুষ নয়, তারা নরপিশাচ-জানোয়ার। ইতিমধ্যে আমাদের প্রশাসন এ হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে সাত বছরের নিহত শিশু নন্দিনী রাণীর বাড়িতে তিনি এসব কথা বলেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়ার সময় প্রশাসনের গাড়ি যারা আক্রমণ করল, তাদের পরিচয় কী? তারা কি শিশু নন্দিনী হত্যার বিচার চায় না? তারা আসামিকে ছিনতাই করতে চেয়েছিল। আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ইতিমধ্যে নন্দিনী রাণী হত্যা মামলা ছাড়াও আরও দুটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষদের ভয়ের কোনো কারণ নেই। দোষীদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অল্প সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশনে না গিয়ে লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলকে সঙ্গে নিয়ে নিহত নন্দিনীর বাড়িতে সমবেদনা জানাতে এসেছি। এ সময় তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি’

সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পে ১৩২ কোটি টাকার বেশি অর্থ স্থানান্তরের অভিযোগ, ৩০ কোটি টাকার বেশি পরিশোধ নিয়েও প্রশ্ন , এর মুলহোত হিসাব রক্ষক শাহ আলম !

সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করল প্রশাসন