Daily Samadhan
Thursday , 18 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা জিলা স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
এ কে পলাশ
June 18, 2026 8:33 pm

দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমকে বেগবান করতে কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

শিক্ষার্থীদের নৈতিক স্খলন দেখা যাচ্ছে ফিরিয়ে আনতে হবে – শিক্ষামন্ত্রী

ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য

মধ্যপ্রাচ্যে রণতরীসহ ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল

প্রধান অতিথি প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার

ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার: অর্থমন্ত্রী