Daily Samadhan
Monday , 22 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎নাসিরনগরে ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায়  থানায় মামলা, অভিযুক্ত  কিশোর গ্রেফতার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 22, 2026 8:40 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে পাটখেতে নিয়ে ধর্ষণের ঘটনায় পান্না সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
‎

রোববার (২১ জুন) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পান্না সরকার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।  এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
‎
‎​মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলা শেষ করে শনি পূজা দেখার জন্য পাশের একটি বাড়িতে যাচ্ছিল। পথে নির্জন রাস্তা থেকে অভিযুক্ত পান্না সরকার শিশুটিকে জোরপূর্বক কোলে তুলে নিয়ে আলাকপুর লালমোহন সরকার প্রাইমারি স্কুলের দক্ষিণ পাশের একটি পাটখেতে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। ​ঘটনার প্রায় আধাঘণ্টা পর শিশুটি বাড়িতে ফিরে আসে। তাকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে পরিবারের সদস্যরা বিস্তারিত জানতে চান। তখন শিশুটি জানায়, পান্না সরকার তাকে জোর করে পাটখেতে নিয়ে নির্যাতন করেছে। ​পরিবারের সদস্যরা রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্য জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
‎
‎​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পান্নাকে আটক করে। সে কিশোর অপরাধের সঙ্গে জড়িত। ভুক্তভোগীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই: প্রধানমন্ত্রী

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!

১২ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা চলছে: বাণিজ্যমন্ত্রী

বীরগঞ্জে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক কর্মসূচি

দেশে ফিরে সংসদে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের ৮ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-২

চাকরি গেল বিপ্লব কুমার, রাব্বানীর ভাই রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তার

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব