Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ৭ পয়েন্টে বিজিবি মোতায়েন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 5:45 pm

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবির এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কাওরান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে।এদিকে দেশের বিভিন্ন জেলায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে তারা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ উপলক্ষে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ ছয় জেলায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সেনাবাহিনীর কার্যক্রম, এরই অংশ হিসেবে ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার জানিয়েছেন, আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে।একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে বিজিবি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

​শিশু ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাজারহাট শিশু পার্ক: ইউএনও তানজিলা তাসনিম

লম্বা ছুটির সুযোগ আসছে সরকারি অফিসে, সুখবর আছে বেসরকারিতেও

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

গণপরিবহনে বাধ্যতামূলক হচ্ছে জিপিএস, ১ আগস্ট থেকে কার্যকর

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৩২ অপরাধী গ্রেফতার

সিলেট সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

কুমিল্লার নাঙ্গলকোটে র‍্যাবের অভিযানে ৫৯ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০ হাজার টাকার বিনিময়ে কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ: সাখাওয়াতসহ গ্রেফতা ২

দুই দফা জানাজা শেষে অপ্রতিমের