Daily Samadhan
Monday , 21 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০ হাজার টাকার বিনিময়ে কমলাপুর রেল স্টেশনে ককটেল বিস্ফোরণ: সাখাওয়াতসহ গ্রেফতা ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 21, 2026 6:07 pm

রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ২০ হাজার চুক্তিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) নামের এক ব্যক্তি সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ৷

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে৷

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিস্ফোরণের পরপরই রেলওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শাহজাহানপুর থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পরেই আইনশৃঙ্খলা বাহিনী তথ্য সংগ্রহ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং বিশ্বস্ত সোর্সের তথ্যের ওপর ভিত্তি করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু করে৷ পরবর্তীতে সফল অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপফতার করা হয়৷

গ্রেফতার পর পুলিশের আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা শহরে নিয়মিত বিভিন্ন সভা-সমাবেশ ও আন্দোলনের ভিড়ে কিছু নিষিদ্ধ কিংবা কার্যক্রম স্থগিত হওয়া সংগঠনের সমর্থকরা সুনির্দিষ্ট কৌশলে এসব অপরাধ সংঘটিত করছে। এই ধরনের চক্রে একেকজন একেক দায়িত্বে থাকে—কেউ অর্থায়ন করে, কেউ সমন্বয় করে, কেউ পকেটে ককটেল বহন করে বিস্ফোরণ ঘটায়, আবার কেউ কেউ মোবাইলে ভিডিও ধারণ করে। গ্রেপ্তারকৃত আসামিদের আরও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রে আর কারা জড়িত বা অন্য কোনো ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের তৎপরতা নিয়ে প্রশ্নের জবাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ আইন ও বিধি অনুযায়ী সার্বিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে৷ এই ঘটনার ক্ষেত্রে পুলিশের কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল না উল্লেখ করে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করেই দ্রুততম সময়ে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং পুলিশ নিয়মিত তাদের অপরাধবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এসএসসি ফল দেখতে বের হয়ে নিখোঁজ শিক্ষার্থী মুগ্ধ, দিশেহারা পরিবার

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান

হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে ৮৩১

চট্টগ্রাম সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

নাসিরনগরে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে টিকটকারদের অশ্লীলতা

আমিরাতে প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে খোলা হচ্ছে হটলাইন: নুরুল হক নুর

তেলাপোকাদের কারণে নতুন চ্যালেঞ্জের মুখে মোদি

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দিবে সরকার: শিক্ষামন্ত্রী

হোসেনি দালানের তাজিয়া মিছিলে মানুষের ঢল