Daily Samadhan
Tuesday , 23 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাজিয়া মিছিলে তরবারি-লাঠি ও আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 23, 2026 5:57 pm

পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ বিভিন্ন ধরনের ধারালো ও আঘাতকারী বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে দেখা গেছে, কিছু ব্যক্তি মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে অংশ নেন। এতে কোনো কোনো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা ধর্মপ্রাণ মানুষ ও নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির কারণ হয়ে দাঁড়ায় এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, মহররম মাসে পবিত্র আশুরা উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো হয়ে থাকে, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/১৯৭৬)-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক ২

যাত্রাবাড়ীতে ঢাকাগামী বাসে অভিযান, ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ

চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য উদ্ধার

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার

চিকিৎসক সংকটে পাবনা মানসিক হাসপাতাল রোগীদের চিকিৎসা ব্যাহত

আমিরাতের ৫ অতিথিকে সঙ্গে নিয়ে বীরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ উদ্বোধন এমপি মনজুরুল ইসলাম

মাছ-মুরগির ফিডে ক্ষতিকর উপাদান, প্রতিষ্ঠানগুলোকে দুই মাস সময় দিল সরকার

রাতের মধ্যে ১৭ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা