Daily Samadhan
Thursday , 25 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 25, 2026 10:42 pm

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি  এর প্রচেষ্টায় প্রথমবারের মত জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ শিক্ষার্থী ।

আজ বৃহস্পতিবার ২৬ জুন বেলা ২টায় নাসিরনগর সরকারি কলেজ  ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ  এবং গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ,নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়,কুন্ডা উচ্চ বিদ্যালয়,ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় প্রতিটি শিক্ষা প্রতিষ্টানের ১০  জন করে  শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখে এবং পরে  সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদ এলডি হলে দুপুরের খাবার খান এবং  তাদের খোঁজখবর নেন। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের বৈঠক প্রত্যক্ষ করে। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
‎
‎উল্লেখ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার  বাজেট অধিবেশনের ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নান এর প্রচেষ্টায় প্রথমবারের মত নাসিরনগর উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকরা অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ পেলেন। উল্লেখ, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন। আর এ সুযোগ সৃষ্টি করে দেয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের  সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি

রাজারহাটে কৃষক গ্রুপ গঠন, আধুনিক প্রযুক্তিতে টেকসই কৃষি উন্নয়নের উদ্যোগ

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

দেশে হামের উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৩ শিশু