Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে হত্যার হুমকি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 3, 2026 10:12 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ৫ নং ওয়ার্ড বাজার এলাকায় এক কিশোরীকে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় আগুন পুড়িয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়িদের অভিযোগ,
আজ শনিবার ৩ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার সংলগ্ন ধরমন্ডল স্থানীয় বাজারের পাশে জামাল মিয়া(৪৭) ও তার পরিবারের সদস্যরা ঐ কিশোরীকে দিয়ে বেশ কিছু দিন যাবৎ দেহ ব্যবসা করে আসছে। ঐ কিশোরী  একাজের প্রতি অনিহা এবং তার ভিতরে অপরাধবোধ জাগ্রত হলে একাজ করবে না বলে জানালে ঐ কিশোরীর উপর শারীরিক নির্যাতন ও এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে কিশোরী জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্যমতে, নাসিরনগর উপজেলার ধরমন্ডল বাজার সংলগ্ন হওয়ায় কয়েকজন স্থানীয় ব্যবসায়ি ভুক্তভোগী কিশোরীর কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি টেরপেয়ে কয়েকজন স্থানীয় ব্যবসায়ি ঘটনাস্থলে ছুটে যান পরে দরজা খুলে ঐ কিশোরীকে উদ্ধার করে। এরপর তারা কিশোরীকে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যে ও চরম উত্তেজনা দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবী বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর হওয়ায় তদন্ত করে এর প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক এবং একই সাথে এ ঘটনার সত্যতা নিশ্চিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান।

স্থানীয় বলেন,একজনকে জোড় করে অনৈতিক কর্মকান্ড করানো চেষ্টা করা এবং তার ওপর শারীরিক নির্যাতন করা অত্যন্ত গুরুতর অপরাধ। ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

দীর্ঘ ত্যাগের ফলেই চব্বিশের গণঅভ্যুত্থান: রিজভী

কিছু সংশোধনীসহ অর্থবিল সংসদে পাস

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী বগুড়া প্রতিনিধি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

কবুতর ও সমিতি ব্যবসার আড়ালে কড়াইল বস্তিতে ভয়ংকর মাদক ব্যবসা

ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ বর্জ্যরে বিনিময়ে মিলবে বাজার