Daily Samadhan
Thursday , 25 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরলেন ১৭২ বাংলাদেশি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 25, 2026 10:57 pm

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭২ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টা ১৮ মিনিটে বুরাক এয়ারের বিশেষ ফ্লাইটে দেশে ফিরেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ / ৩০ দলের চেয়ে মেসির গোল বেশি!

ডেঙ্গুর বিস্তার ও ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি

দুর্গাপূজায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার