Daily Samadhan
Friday , 26 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 26, 2026 4:36 pm

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় সংঘটিত বিধ্বংসী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এই দুর্যোগের কঠিন সময়ে ভেনেজুয়েলাবাসীর পাশে বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে বলেও তিনি উল্লেখ করেন।

ভেনেজুয়েলার এই ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্ত জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।’ তিনি এই সংকট মোকাবিলায় ভেনেজুয়েলার সরকার ও জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সবসময় যেকোনো আন্তর্জাতিক দুর্যোগে বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোর পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।’

শোকবার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলার চলমান দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সহমর্মিতা ও সমর্থনের বার্তা পুনর্ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

দুর্গাপূজায় ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল, দেওয়া হলো বিশেষ সুবিধা

দেশের সব হাসপাতালের জন্য জরুরি ৬ নির্দেশনা

অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

দেশের বাজারে সব সয়াবিন তেলেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে

মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না

ঝিনাইদহে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু: ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নিরাপদ সড়ক নিয়ে যেসব প্রশ্ন তুললেন জাইমা রহমান

মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার