Daily Samadhan
Sunday , 2 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ

প্রতিবেদক
এ কে পলাশ
August 2, 2026 8:52 pm

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে অবৈধভাবে আনা ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

রোববার (২ আগস্ট) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোর ৪টা ৩০ মিনিট ও ৫টা ৩০ মিনিটে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং প্রায় ৩০০ গজ অভ্যন্তরে উত্তর বেতীয়ারা এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। বিধি মোতাবেক জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন

গ্যাস সংকটে দুর্ভোগে সিএনজিচালিত গাড়ি/ ফিলিং স্টেশনে গ্যাসের হাহাকার

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাটা জীবন উৎসর্গ করেছিলেন: মির্জা ফখরুল

নতুন পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার শাড়ি পেলেন ২৩০০ নারী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকলের দায়ে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৪৮৭ অপরাধী গ্রেফতার, সবচেয়ে বেশি মিরপুরে

যুদ্ধে দুই শতাধিক ‍‍‘শত্রু বিমান‍‍’ ভূপাতিতের দাবি ইরানের

এসএসসির পৌনে ১৩ লাখ খাতা পুনর্নিরীক্ষণের ফল ১০ সেপ্টেম্বর