Daily Samadhan
Saturday , 27 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে হত্যাকাণ্ডের শিকার পরিবারটিকে পাঠানো উড়ো চিঠিতে কী আছে

প্রতিবেদক
নোয়াখালী প্রতিনিধি
June 27, 2026 4:32 pm

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী মমতাজ বেগম আরজু (৩৮) ও মেয়ে আরওয়া ইসলাম আরিশা (৫)। একই ঘটনায় তাদের ছেলে আমির হোসেন অয়ন (১৮) গুরুতর আহত হয়েছেন।

এই হত্যার ঘটনায় তদন্ত চালাচ্ছে ইতালি পুলিশ। তারা আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে। এদিকে বছরখানেক আগে আসা এক উড়ো চিঠি নিয়ে তার নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে রহস্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, স্ত্রী-সন্তানসহ হত্যাকাণ্ডের শিকার কামাল উদ্দিন এক বছর আগে পরিবার নিয়ে দেশে বেড়াতে এসেছিলেন। সে সময় তার বাবা সিরাজুল ইসলামের নামে একটি উড়ো চিঠি আসে। সেখানে হত্যার কামাল উদ্দিন ও তার স্ত্রী-সন্তানদের হত্যার হুমকি দেওয়া হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ‘জনাব সিরাজ মিয়া আশা করি ভালো আছেন। রাতে আপনার সঙ্গে ঘরে দেখা হবে। আর আমরা আসলে আমাদের চাহিদা মতো টাকা পয়সা ও স্বর্ণালংকার না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেবো।’ এরপর ছেলের বউকে নিয়ে আপত্তিকর কথা ছিল।

চিঠিতে আরও লেখা রয়েছে, ‘শিগগিরই তোমার বাড়িতে আসতেছি। যদি তোমার ছেলে, নাতি ও বউয়ের ইজ্জত বাঁচাতে চাও তাহলে টাকা ও গহনাগাটি সব আমাদের চাহিদা মতো রাখবে, যাতে আমরা খালি হাতে না ফিরি। আমরা জানি তোমার ঘরে প্রচুর গহনাগাঁটি আছে। এসব না পেলে তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করবো। আর তোমার ছেলের বউকে ধর্ষণ করবো। ইতি তোমাদের স্নেহধন্য লাল শাহ ডাকাত, লাল বাহিনীর প্রধান।’

এই চিঠি পেয়ে কামাল উদ্দিনের পরিবার কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ করেছিল। পুলিশ মোবাইল টিমও পাঠিয়েছিল। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশ সেখানেই থেমে যায়।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই বিজয় চন্দ্র দাস বলেন, উড়ো চিঠির বিষয়ে তাদের পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে আমাদের জানানোর পর আমরা ৪/৫টা মোবাইল টিম সে এলাকায় গিয়েছি এবং আমরা খোঁজ নিয়েছি। কিন্তু তারা কোনও লিখিত দেয়নি। এ বিষয়ে আমাদের কাছে আর কোন তথ্য নেই।

উল্লেখ্য শুক্রবার (২৬ জুন) ইতালির সময় রাত প্রায় ৯টার দিকে ইতালির রোমের পশ্চিমাঞ্চলীয় অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিও সড়কের একটি আবাসিক ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

শনিবার (২৭ জুন) সকালে কোম্পানীগঞ্জ উপজেলায় নিহত কামালের গ্রামের বাড়িতে গিয়ে শোকের মাতম দেখা গেছে। শোকাহত পরিবারকে দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন স্বজনরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন

রাউজানে ২৩৩ টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

লংমার্চ ১৮ কোটি মানুষের পক্ষে: ডা. শফিকুর রহমান

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিল চীন

পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি

আজ পবিত্র আখেরি চাহার সোম্বা

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

জুলাই আন্দোলনে ১,৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’

ক্র্যাব চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত