Daily Samadhan
Sunday , 19 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দালালকে কারাদণ্ড ও ৪ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 19, 2026 8:42 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর -১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। এই অভিযানের সময় সময় সহযোগিতা হিসেবে বিআরটিএ কর্মরত আনসার কমান্ডার মোহাম্মদ খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যরা ছিলেন। রোববার (১৯ জুলাই) দুপুরের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করায় ১ জনকে ৩ মাসের ও বাকি ৩ জন প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ জনকে মোট ৩৫০০০/ টাকা অর্থদন্ড প্রদান করেন বিআরটিএ এর ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদন্ডপ্রাপ্তরা হলেন, ১. মোহাম্মদ ইমরান হোসেন(২৩), তার বাবার নাম মো. মানিক হোসেন। ২.মো. ইমরান আলী(২০), তার বাবার নাম মো. ইকবাল হোসেন। ৩. মোহাম্মদ রফিক(৪০), তার বাবার নাম মো. মোবারক আলী। ৪.মো. মিজানুর রহমান (৫১), তার বাবার নাম মোহাম্মদ তফসের আলী।

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে। এদিকে বিআরটিএর কর্মরত আনসার কমান্ডার মোঃ খোরশেদ আলম জানান, আমরা সব সময় অভিযান পরিচালনায় প্রস্তুত আছি। বিআরটি এর দালাল ও প্রতারক চক্রের সদস্যদের কে নির্মূল করার জন্য একের পর এক অভিযান চালিয়ে যাব।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

৮ বছর পর জামালপুরের মোটরসাইকেল চালক হত্যার ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে সিআইডি

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল কামরুজ্জামান জনপ্রশাসনে, স্বাস্থ্যে বজলুর রশীদ

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ মাটি বাণিজ্যে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী