Daily Samadhan
Sunday , 28 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 28, 2026 5:52 pm

বাংলাদেশিদের ভিসা চালুর খুশিতে কলকাতার নিউ মার্কেটে ব্যবসায়ীদের মিষ্টিমুখ।

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ রোববার (২৮ জুন) থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হয়েছে ভারতের ভ্রমণ ভিসা। আর এই খবরে আশার আলো দেখছেন কলকাতার নিউ মার্কেট ও আশপাশের এলাকার ব্যবসায়ীরা। প্রায় দু’বছরের মন্দা কাটিয়ে এবার ফের পুরনো ছন্দে ফিরবে ব্যবসা; এই প্রত্যাশায় প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশি পর্যটকদের আগমনকে কেন্দ্র করে শনিবার (২৭ জুন) বৈঠকে বসে মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি। বৈঠকে আলোচনা হয়, পর্যটকদের পরিষেবা, নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি নজরদারি এবং কোনও সমস্যায় পড়লে দ্রুত সহযোগিতা করার বিষয়ে। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশিরা যেন আগের মতোই নিরাপদ ও স্বচ্ছন্দ পরিবেশ পান কলকাতায়।

ব্যবসায়ীদের কথায়, গত দু’বছর ধরে বাংলাদেশি পর্যটকদের আনাগোনা বন্ধ থাকায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, লিন্ডসে স্ট্রিট-সহ সংলগ্ন এলাকার ব্যবসা। হোটেল, পোশাক, খাবার, ওষুধ, মুদ্রা বিনিময় থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাই ক্ষতির মুখে পড়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভ্রমণ ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর বহু ব্যবসায়ী বাধ্য হয়েছেন ব্যবসার ধরন বদলাতে। কেউ কর্মী ছাঁটাই করেছেন, কেউ আবার ব্যবসা গুটিয়ে নিয়েছেন। এখন ভিসা পরিষেবা চালুর খবরে ফের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

মারকুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলেন, দুই বছর ধরে আমরা কঠিন সময়ের মধ্যে ছিলাম। বাংলাদেশি পর্যটকদের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এবার তাদের স্বাগত জানাতে আমরা প্রস্তুত।

পরিবহন ব্যবসায়ী সঞ্জয় মজুমদার বলেন, শুধু মেডিকেল ভিসার উপর নির্ভর করে ব্যবসা চালানো সম্ভব ছিল না। ফলে পরিবহন থেকে শুরু করে গোটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করছি, আবার আগের মতো পরিস্থিতি ফিরবে।

অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখছেন ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এলাকার প্রায় ৩৬টি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করা হয়েছে। তাদের দাবি, অতীতে অনেক বাংলাদেশি পর্যটক ব্যাগ বা পাসপোর্ট হারালে এই ক্যামেরার ফুটেজের মাধ্যমে তাদের সাহায্য করা সম্ভব হয়েছে।

শুধু ব্যবসা নয়, কলকাতার পর্যটন নির্ভর অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে বাংলাদেশি পর্যটকদের উপস্থিতি। তাই ভিসা চালুর সিদ্ধান্তকে ঘিরে এখন নিউ মার্কেট থেকে বড়বাজার সর্বত্রই ফিরছে আশার সুর। দীর্ঘ অপেক্ষার পর আবার ‘পুরনো কলকাতা’র ব্যস্ততা ফেরার স্বপ্ন দেখছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা

নাসিরনগরে ডাকাতির অভিযোগে সোহেল গ্রেপ্তার, আতঙ্কে এলাকাবাসী

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযান, ৬ জনের কারাদণ্ড

আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

​লালমনিরহাটে ডিলারের মিথ্যা মামলায় ‘প্রাণ’ কোম্পানির এসআর জাহাঙ্গীরকে হয়রানির অভিযোগ

মিরপুর শাহআলী থানা এলাকা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান মাদকসহ আটক-১

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চলতি বছরেই প্রতিটি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী