Daily Samadhan
Monday , 29 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদ নিয়ে মঙ্গলবার সংসদে আলোচনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 29, 2026 7:39 am

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে মঙ্গলবার (৩০ জুন) দিনের কর্মদিবসের শেষ দিকে আলোচনার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দেওয়া হয়েছে৷ সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ সিদ্ধান্ত দেন।

সংসদে রোববার প্রশ্নোত্তর পর্ব শেষে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে শফিকুর রহমান বলেন, ‘‘গত ১৫ মার্চ সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আমি অতি জনগুরুত্বপূর্ণ একটি বিষয় উত্থাপন করেছিলাম। স্পিকার আমাকে যথাযথভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন৷ আমরা তা করেছি৷ এখন আপনার মাধ্যমে এই মহান সংসদে নোটিশটি উপস্থাপন করছি৷’ এ সময় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘প্রচলিত নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন ও ৭১ বিধির পর এ ধরনের প্রস্তাব বা নোটিশ উত্থাপিত হয়৷ আমি বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করবো, নিয়ম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে৷’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বক্তব্য দিতে দাঁড়িয়ে বলেন, ‘বিরোধীদলীয় নেতার প্রস্তাবের বিষয়ে আমাদেরও কিছু বলার আছে৷ তবে সংসদের শৃঙ্খলা বজায় রাখতে হলে এটি প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধি শেষে আলোচনা করা উচিত৷ এতে অন্য সদস্যদের অধিকারও সুরক্ষিত থাকবে৷’

পরে আবার শফিকুর রহমান বলেন, ‘স্পিকারের নির্দেশনা অনুযায়ী আমি প্রশ্নোত্তর পর্ব শেষে দাঁড়িয়েছি৷ এটি আমার অধিকার ও দায়িত্ব৷’

এরপর সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রতিমন্ত্রী টুকুর নিকটাত্মীয় পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে

দাউদকান্দিতে পুলিশের অভিযানে ডাকাতি-চুরি মামলার পাঁচ আসামিসহ গ্রেপ্তার-২৬

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

প্রাথমিক বৃত্তির ফল রোববার, জানবেন যেভাবে